+ (44) 07956 441694 easthandsuk@gmail.com
Workshop Image
May 16, 2025    |  East Hands   |  0 Comments   |  News Bangla

শমরনগর হাসপাতালে প্রথমবারের মতো স্কুল শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড ও স্বাস্থ্য সচেতনতা প্রশিক্ষণ কর্মসূচি

শমরনগর হাসপাতালের উদ্যোগে এবং ইস্ট হ্যান্ডস চ্যারিটির সহযোগিতায় আয়োজিত হলো প্রথমবারের মতো একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে স্থানীয় স্কুল শিক্ষার্থীদেরকে ফার্স্ট এইড এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় ১৩ই মার্চ, রবিবার, শমরনগর হাসপাতালের প্রাঙ্গণে।

এই প্রশিক্ষণের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক চিকিৎসা জ্ঞান বৃদ্ধি করা এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরি করা। এতে অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। প্রশিক্ষণে পড়ানো হয় কীভাবে দুর্ঘটনার সময় দ্রুত পদক্ষেপ নিতে হয়, এবং অসুস্থতায় প্রাথমিক সহায়তা প্রদান করতে হয়।

Students Participating

প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা, অভিজ্ঞ চিকিৎসকগণ, স্কুল শিক্ষক এবং অভিভাবকবৃন্দ। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারা প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।

শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয় প্রশিক্ষণ শেষে। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের কার্যক্রম তাদের বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশিক্ষণের মাধ্যমে তারা আত্মবিশ্বাসী হয়েছে এবং ভবিষ্যতে প্রয়োজনে সাহায্য করতে প্রস্তুত থাকবে।

ইস্ট হ্যান্ডস চ্যারিটির কর্মকর্তারা জানান, এ ধরনের সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বড় পরিসরে আয়োজন করা হবে। স্থানীয় স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকরাও তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন।