+ (44) 07956 441694 easthandsuk@gmail.com
News Image
May 16, 2025    |  East Hands   |  0 Comments   |  News Bangla

টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশনে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে ট্রেনিং দিলো ইউনিভার্স ও ওয়াচডগ

স্বাস্থ্য, সুরক্ষা এবং এর জন্য ডিজিটাল দক্ষতা কার্যক্রম নিয়ে এক ওয়ার্কশপ ২৫ মে শনিবার পূর্ব লন্ডনের পপলারস্থ এরএফবি ফেইথহাউস সেন্টারের হল রুমে অনুষ্ঠিত হয়। কর্মসূচিটির শিরোনাম ছিল স্বাস্থ্য, সুরক্ষা এবং ডিজিটাল স্কিলস (ওয়াচডগ)। টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশনের সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করে ইউনিভার্স চারিটি সংস্থা এবং ইউনিভার্স। ওয়ার্কশপ শেষে উপস্থিতদের মধ্যে প্রশংসাপত্র বিতরণ করা হয়।

ওয়ার্কশপে ওয়াচডগ প্রোগ্রামের প্রজেক্ট ডিরেক্টর মোঃ শাহীন মিয়া প্রশিক্ষণ কর্মসূচির সূচনা বক্তব্যে বলেন, স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ইউনিভার্স ওয়াচডগের এই উদ্যোগ একটি সময়োপযোগী পদক্ষেপ। ইউনিভার্স প্রধান নির্বাহী মোঃ মহসিন আলী বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে কমিউনিটিকে স্বাস্থ্য সচেতন করে তোলা।

প্রশিক্ষণ কর্মসূচিতে ইউনিভার্স ওয়াচডগের প্রজেক্ট অফিসার সাদিয়া, এডভোকেসি অফিসার সাইফুল এবং ট্রেইনার তাসনুভা রেজওয়ান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউনিভার্স এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর হাফিজ উদ্দিন, প্রশিক্ষক আব্দুল মান্নান, স্বাস্থ্য নিরাপত্তা কর্মসূচির সমন্বয়কারী হাসিবুর রহমান, এবং অফিস সহকারী রুহুল আমিন।

ওয়ার্কশপ শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেককে ইউনিভার্স এবং ওয়াচডগের পক্ষ থেকে প্রশংসাপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিভার্স চারিটির সহকারী প্রকল্প কর্মকর্তা রুবিনা আক্তার।